ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আদালতের ডিসেম্বরের অবকাশকালীন ছুটি কর্তন করা হয়েছে। এই ছুটি অধস্তন দেওয়ানি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগামী ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ছুটি কর্তন করা হয়েছে। তবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে অধস্তন আদালতের সব বিচারককে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।