ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর -রায়পুর মহাসড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে সোমবার সকাল সাড়ে ৮ টায় রাস্তা পার হওয়ার সময়  জান্নাতুল ফেরদৌস (১২) নামের এক শিশুকে কা্ভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নিহত শিশু  জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে।

শিশুটির মা  পারুল বেগম বলেন,আমার বোনের সিজারিয়ান অপারেশনের কারণে আমার মেয়ে ডায়াবেটিস হাসপাতালে এসেছিলো। মোবাইলে ফ্লেক্সিলোড নিতে রাস্তা পার হতে গিয়ে তাকে ট্রাক চাপা দেয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, একটি কা্ভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে শিশুটি নিহত হয়েছে।  লাশসহ গাড়ি থানায় আটক করা হয়ে।  এ বিষয়ে থানাম মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআরএম