সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওহিদুজ্জামান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া.....রাজিউন। তিনি গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে ওহিদুজ্জামানের বয়স ছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরে কালিগঞ্জ উপজেলা এলাকায় যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুনঃ খুলনার সাংবাদিক হেদায়েতের জামিনের সময় বৃদ্ধি
মঙ্গলবার জোহরের নামাজের পর কালিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, সাবেক এমপি এইচ এম গোলাম রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
ইত্তেফাক/নূহু