১. গুনগুন গান গেয়ে আসে মেহমান,
ফুলবনে মধু খেয়ে শুধু চলে যান।
২. ময়দান ছেড়ে বীর বসে থেকে ঘরে
রণে মহাশত্রুকে পরাজিত করে।
৩. কেমন কুপুত্র জন্মেই মাকে আঘাত করে,
মায়ের অভিশাপে শেষে জ্বলেপুড়ে মরে।
৪. মায়ে দিল নির্বাসন—এ কেমন মা
পরের ছেলে ঘরে পালে নিজে জানে না।
৫. পাখি নয়, পাখা মেলে ওড়ে আসমানে,
ঘুরেফিরে আসে ফের জনম যেখানে।
রচনা : বেণীমাধব সরকার