করোনাকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং এটুআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ডায়াবেটিস রোগীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এটুআই লাইভ টেলিমেডিসিন সেবার প্রথম পর্ব শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যুক্ত হন এবং তাঁদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান সরাসরি যুক্ত হয়ে রোগীদের সমস্যার কথা শুনেন, তাঁদেরকে স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ই-প্রেসক্রিপন প্রদান করেন। এ সময় সহযোগী বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন সিনেসিস হেলথ/আইটি এর প্রধান নির্বাহি ও স্বাস্থ্য বাতায়নের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ।  সারাদেশ থেকে যেকোন করোনা আক্রান্ত রোগী  ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে কল করে অথবা ৩৩৩ নম্বরে (টোল ফ্রি) কল করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।