ফেসবুকে ব্যাকআপ রাখবেন যেভাবে

কোনো কারণে আপনি ফেসবুক থেকে কিছু দিন দূরে থাকতে চান। সেজন্য আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। এ ছাড়া আইডি হ্যাকের শিকারও হতে পারে। এতে করে ফেসবুকে থাকা আপনার সকল তথ্য, ছবি বা ভিডিও হারিয়ে যেতে পারে। তবে চাইলে এসব তথ্য সংরক্ষণ করতে ব্যাকআপ নিতে পারবেন। কিভাবে কাজটি করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো— লগইনের পর উপরের ডান দিকে থাকা মেন্যু থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেটিং পেজটি চালু হলে যেখান থেকে ‘general’ অপশনে যেতে হবে। সেখানে থেকে ‘GeneralAccount Settings’ অপশন থেকে ‘download a copy of your facebook data’-এ অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে সেখানে  ‘download archive’-এ ক্লিক করতে হবে।