গোমস্তাপুরে প্রায় ১২শ বোতল ফেন্সিডিল আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। সোমবার ভোরে রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় তা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান আর নেই

১৬ বিজিবির চাড়ালডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার সোলাইমান আলী জানান, সোমবার ভোরে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু