আমাদের দেশে মেকআপের ধরনে পরিবর্তন এসেছে। দক্ষ মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখে দেখেই এখন মেকআপ শেখেন তরুণীরা। হালের জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট সাকি ভাবনা। তিনি একজন সার্টিফাইড বিউটি এক্সপার্ট এবং ভিন্নধর্মী মেকআপ আর্টিস্ট। আইল্যাশ, নেইল আর্ট, লিপ শেডিংয়ে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। কড়চা’র এবারের আয়োজনে উঠে এসেছে মেকআপ আর্টিস্ট ভাবনার কাজ নিয়ে নানা কথা। লিখেছেন নওশীন শর্মিলী
সময়টা ২০১৫ সাল। ওই সময় মেকআপ কেনার আর মেকআপ করার খুব শখ ছিল সাকি ভাবনার। সুযোগ পেলেই নতুন নতুন মেকআপ লুক করার চেষ্টা করতেন। আর নজর থাকত সব সময় কবে নতুন মেকআপ প্রোডাক্ট বের হবে। তার ভাষ্যে, ২০১৬ সালে একদিন আমার এক বান্ধবী আমাকে বলে ‘তোর যেহেতু মেকআপ নিয়ে এত সখ তাহলে তোর এটা নিয়ে প্রফেশনালি কিছু করা উচিত—বিদেশ থেকে ডিপ্লোমা/কোর্স করে’। ওর এই কথা আমাকে অনেক অনুপ্রাণিত করে। তারপর গুগলে খোঁজ শুরু করলাম। ব্যাংকক আমার অনেক পছন্দের শহর। তাই ভাবলাম এখানেই খোঁজটা নেই। অনেক খোঁজার পর সন্ধান পেলাম ‘Scandinavian Makeup Academy-international Makeup school of Bangkok’-এর। তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করি এবং আমার এনরোলমেন্ট করে ফেলি আমার মা-বাবার অনুমতিতে। আমার মায়ের সাপোর্ট ছিল সব সময়। যেটার জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি। ৪ মাসের জন্য চলে যাই ব্যাংকক। শেষ করি আমার ‘ফুল মেকআপ আর্টিস্ট কোর্স’। এই কয়েক মাস আরো বিউটি রিলেটেড কোর্স বিষয়ে জানি। ২০১৭-২০১৯ সালের মধ্যে আমার ইউনিভর্সিটির সেমিস্টার গেপ দিয়ে আবার ‘আইল্যাশ এক্সটেনশন কোর্স’, ‘নেইল এক্সটেনশন কোর্স’, ‘আইব্রো মাইক্রোব্লিডিং’, ‘আইল্যাশ লিফট কোর্স’, ‘লিপ শেডিং’-এর কোর্স শেষ করি। শেষে আমি ‘সেমি পারমানেন্ট মেকআপ’-এ বেশি গুরুত্ব দেই। কারণ ব্যাংককে থাকতে থাকতে এগুলো রেগুলার করাতাম সেলুন থেকে। নিজের ভালোলাগা থেকেই এসব শেখা। নিজের দেশের মেয়েরাও যেন এসব সার্ভিস পায় সেটাই ছিল আমার লক্ষ্য। মেকআপ নিয়ে নিজের কাজগুলো সম্পর্কে সাকি ভাবনা বলেন, আইল্যাশ এক্সটেনশন-এর ব্যাপারে অনেকেই আমার কাছে জানতে চাইত—এই সার্ভিসটি আমার মেকআপ স্টুডিওতে করা হয় কি না। তারপরই ২০১৭ সালে করে ফেলি ‘আইল্যাশ এক্সটেনশন কোর্স’। আমার নিজস্বভাবে খুবই পছন্দ এই কাজটা। এটার ৪ ধরনের ক্যাটাগরি রয়েছে। ক্লাসিক, হাইব্রিড, ভলিউম ও মেগা ভলিউম। যারা একটু ন্যাচারাল লুক চায় তাদের জন্য ক্লাসিক ও হাইব্রিড। আর যারা একটু ড্রামাটিক লুক চায় তাদের জন্য ভলিউম। এটা থাকে ৩-৪ সপ্তাহ। এবং ২ সপ্তাহ পর রি-ফুল করার অপশন রয়েছে। ২ ঘণ্টার মধ্যে আমি ১টা ফুল সেট আইল্যাশ এক্সটেনশন করে থাকি। নেইল আর্ট খুব শখ করে করতাম বাসায় একা একা। ইউটিউব দেখে শিখতাম। দেশের বাইরে ঘুরতে প্রথম সেলুন থেকে নেইল এক্সটেনশন করাই। তারপর থেকেই আমার শখ হয়ে উঠে রেগুলার এক্সটেনশন করা। ২০১৮ সালে ভর্তি হয়ে যাই ‘নেইল স্টুডিও একাডেমি ব্যাংকক’-এ। শেষ করে ২০১৯ সালে শুরু করি এই সার্ভিস আমার স্টুডিওতে। এটারও ৩টা ক্যাটাগরি রয়েছে। পিভি সিনেইল এক্সটেনশন, অ্যাকরিলিক নেইল এক্সটেনশন, জেল নেইল এক্সটেনশন। একই ধরনের এক্সটেনশনে ব্যবহার করা হয় জেল নেইল কালার ও হরেক রকমের নেইল আর্ট ডিজাইন। ১০০+ জেল কালার রেঞ্জ রয়েছে। বিভিন্ন সাইজ ও শেপ করা হয় নেইল এক্সটেনশনে। ১ মাসের বেশি থাকে নেইল এক্সটেনশন। এরপর রিফিলও করা যায়। নিজের মেকআপের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হচ্ছে আমার ভালোবাসা। আমাদের দেশে অনেকেই এখনো জানে না ‘সেমি পার্মানেন্ট মেকআপ’ সম্পর্কে। এবং সব জায়গায় এখনো সহজলভ্য না। যারা বিদেশ ভ্রমণ করে তারা ওখান থেকেই এই সার্ভিসগুলো নিয়ে থাকে। তাই আমি চাই— মেয়েরা আমাদের দেশেই এইসব সার্ভিসগুলো সহজে পাক। এবং এই কাজগুলোর বিষয়ে জানুক। একটা মেয়ের অনেক টাইম লেগে যায় রেডি হতে, কিন্তু সেমি পার্মানেন্ট মেকাপের মাধ্যমে অনেক সময় সেভ করা সম্ভব। যারা চাকরিজীবী তারা এত সময়ও পায় না সবসময় বিউটি পার্লারে যাওয়ার। তাদের জন্য সেমি পার্মানেন্ট মেকআপ অনেক সাহায্য করে। আজকাল অনেকেই মেকআপ খুব কম করে বা শুধু কোনো অনুষ্ঠানে করতে পছন্দ করে। বেশিরভাগ মেয়েরা এখন এই ট্রেন্ডগুলো ফলো করে থাকে।
মেকআপ আর্টিস্ট সাকি ভাবনার ফেসবুকে ফলোয়ার প্রায় সাড়ে ৩১ হাজার, ইনস্টাগ্রামে ফলোয়ার ২ হাজার ৮ শ ২৫ জন। তার স্টুডিও মিরপুর ডিওএইচএস-এ। ২০১৭ সালে এটি যাত্রা শুরু করে। প্রথমদিকে একটিমাত্র রুমে কাজ হতো। বর্তমানে তার পরিসর বেড়েছে। সুন্দর একটা সেটআপ তৈরি করা হয়েছে। যেখানে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন জায়গা। মেকআপ দিয়ে শুরু হয় তার কাজ। তারপর ভিন্ন ভিন্ন সার্ভিস শুরু করেন। নতুন নতুন কাজের জন্য আলাদা ধরনের ইকুইপমেন্টও রয়েছে। তিনি স্টুডিও পরিষ্কার রাখতে পছন্দ করেন, যেন ক্লায়েন্টরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি অ্যাপয়েন্টমেন্টবেস্ড ক্লায়েন্ট নিয়ে থাকেন। এতে স্টুডিওতে মনোযোগ দিয়ে সুন্দর করে কাজ করা যায়। কোনো ধরনের ডিস্টার্বেন্স যেন না থাকে তাই কাজের সময় কারও প্রবেশ নিষেধ। মেকআপ আর্টিস্ট ভাবনা সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন :SAKI VABNA - lash nail brow
www.facebook.com/vabna.mua
মেকআপ আর্টিস্ট সাকি ভাবনা