শ্যামলীতে ‘ব্রাদার্স ফার্নিচার’

মানুষের দোরগোড়ায় ফার্নিচার শিল্পকে পৌঁছে দিতে এবার ঢাকার শ্যামলীতে উদ্বোধন করা হলো ব্রাদার্স ফার্নিচারের আরও একটি শো-রুম। ২০ অক্টোবর এই শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার, পরিচালক শরীফুজ্জামান সরকার, হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বক্শী। এ সময় শ্যামলী শো-রুমের এসোসিয়েট আমিনুল ইসলাম ও ফাইজুল ইসলাম ফয়েজ, ব্রাদার্স ফার্নিচার লি.-এর ডেপুটি ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) রাশেদুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন উপলক্ষে উক্ত শাখায় সকল ফার্নিচার ক্রয়ে ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এই অফার ২০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।