শুমাখারকে ছাড়িয়ে হ্যামিল্টনের রেকর্ড

মাইকেল শুমাখারের ৯১ গ্রাঁ প্রিঁ জেতার রেকর্ড ভাঙছে তার আভাস গত ১২ অক্টোবর ফরাসি গ্রাঁ প্রিঁ জিতেই দিয়েছিলেন লুইস হ্যামিল্টন। গত রবিবার পর্তুগিজ গ্রাঁ প্রিঁ জিতে সে রেকর্ডটা ভেঙেই দিলেন মার্সিডিজের ইংলিশ ড্রাইভার লুইস। ক্যারিয়ারে ৯২তম গ্রাঁ প্রিঁ জয়টি নিয়ে এখন ফর্মুলা ওয়ানের সর্বোচ্চ গ্রাঁ প্রিঁ জয়ী ড্রাইভার তিনিই। এমন অর্জনের পর নিজেরই বিশ্বাস হচ্ছে না তার। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কখনো কল্পনাই করিনি এমন কিছু করতে পারব, হয়তো নিজের কীর্তিটা বুঝে উঠতেও অনেক সময় লেগে যাবে আমার। তবে এর পেছনে থাকা সবাইকে, বিশেষ করে আমার মার্সিডিজ দলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’