ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

উপজেলার নতুন কহেলা কলেজ সংলগ্ন নাগরপাড়া নদীর ওপর এখনো পর্যন্ত কোনো পাকা ব্রিজ নির্মাণ হয়নি। ফলে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীকে। নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানান, ব্রিজের অভাবে বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ বর্ষাকালে খেয়া নৌকা এবং শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারপার হচ্ছে। ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুর বলেন, এস্থানে পাকা ব্রিজ নির্মাণ জরুরি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, অর্থ বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে পাকা ব্রিজ নির্মাণ করা হবে।