জমিতে কচুরিপানা বিপাকে কৃষক

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

বিস্তীর্ণ এলাকায় ফসলি জমিতে কচুরিপানা জমায় বিপাকে পড়েছেন নাঙ্গলকোটের কৃষকরা। সরেজমিনে দেখা যায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা ও বাঙ্গড্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল এবং সাতবাড়িয়া ইউনিয়নে পুরো এলাকার আমনখেত তলিয়ে যায়। এসব জমিতে বন্যার পানির স্রোতের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা এসে ফসলের ওপর ভাসছে। ভুক্তভোগী কৃষক তাজুল ইসলাম, জহির আহম্মেদ জানান, তারা অনেক চেষ্টা করেও এসব কচুরিপানা সরাতে পারছেন না। ফলে পানির নিচে থাকা ধান গাছ দ্রুত পচে যাচ্ছে। উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, কচুরিপানা অপসারণে আমাদের কোনো বরাদ্দ নেই।