বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
শীতকালীন আগাম সবজিতে দাম ভালো পাওয়ায় খুশি বদলগাছীর চাষিরা। রবিবার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকা, রসুন ১০০-১৩০, শিম ১২০-১৪০, মুলা ৪৫-৫০, করলা ৬০-৬৫, ফুলকপি প্রতি পিস ৪৫-৫৫, লালশাক ৩৫-৪০, ঢ্যাড়শ ৫৫-৬০, পটোল ৪৫-৫৫, বেগুন ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, প্রতি মণ পটোল ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রয় করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, আগাম সবজির ভালো ফলন হয়েছে। এসব সবজি বিক্রি করে কৃষকরা লাভবান হবে।