ক্যাপশন নিউজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :সোমবার দেবী বিসর্জনের পর পরিবারের মঙ্গলের জন্য উপজেলা কেন্দ্রীয় মদনমোহন জিউর মন্দিরের পুরোহিতের কাছ থেকে মঙ্গলঘট নিচ্ছেন এক নারী ভক্ত। পাঁচ দিনব্যাপী দুর্গোত্সবের অষ্টমীপূজার দিন শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মদনমোহন জিউর মন্দিরসহ উপজেলার ৪৩টি মন্দির ও মণ্ডপে  ধর্মীয় আচার শেষে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়   —ইত্তেফাক