চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে রবিবার রাতে মাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাটমোহর-হান্ডিয়াল সড়কের উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া সাহেব বাজার এলাকায়। নিহত শামসুন্নাহার উপজেলার চরপাড়ার (বিশিপাড়া) গ্রামের শুকুর আলীর প্রথম স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মাল বোঝাই ট্রাক পাবনা থেকে চাটমোহর হয়ে সিরাজগঞ্জ অভিমুখে যাচ্ছিল। চরপাড়া সাহেব বাজারে ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় পথচারী শামসুন্নাহার ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।