মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে রবিবার রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাতুল চক্রবর্তী (১৫)। সে উপজেলার মীর্জাগঞ্জ ইউনিয়নের মীর্জাগঞ্জ গ্রামের কমল চক্রবর্তীর ছেলে। মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ব্যাপারে মীর্জাগঞ্জ থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পারিবারিক শ্মশানে সত্কার করা হয়।