কক্সবাজার প্রতিনিধি
করোনার কারণে তিন দশকের বিলাসপূর্ণ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানেও এবার ছেদ পড়েছে। সোমবার কোনো আনুষ্ঠানাকিতা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার ইউনিটের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, অনুষ্ঠান না হলেও সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে সব ধর্মের লোকজনের সমাগম ঘটে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত্ দাশ বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে হয়ে আসা প্রতিমা বিসর্জন এবার করোনার কারণে কোনো অনুষ্ঠান ছাড়াই হয়েছে।