বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল অফিস

নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার। দুপুর ১২টায় নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এ সময় বিএমপির উপকমিশনার (সদর) আবু রায়হান মো.সালেহর সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ সব উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার এবং বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।