ভেজাল সার কারখানা ও দুই হোটেলমালিককে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে রবিবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ভেজাল সার কারখানা এবং দুই হোটেল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) এবং নীলফামারী জেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (এডি) মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঐ সময় শহরের বিসিক শিল্প নগরীর সামনে নিয়ামতপুর এলাকায় তিস্তা ক্রপ কেয়ার নামের একটি ভেজাল সার কারখানায় ভেজাল উপকরণ ব্যবহার করে জিপসাম সার তৈরির দায়ে কারখানা মালিককে ৫০ হাজার এবং শহরের উপকণ্ঠে চৌমুহনী বাজারের অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ, পরিবেশনের অভিযোগে তৃপ্তি ও মুন্না হোটেলের মালিক মো. ফরিদুল ও ফরহাদকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।