সর্বোচ্চমানের ছয়টি আপগ্রেডেড ফিচারসহ বাংলাদেশের বাজারে ‘স্পার্ক ৬’ নামে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে টেকনো। স্মার্টফোনটির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। স্পার্ক ৬ ফোনটিতে হেলিও জি৭০ অক্টা-কোর চিপসেট, ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, ৬ দশমিক ৮ ইঞ্চির একটি এইচডি+ডট ইন ডিসপ্লে, এআই প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আরো তিনটি ক্যামেরা, অডিও এবং সফটওয়্যার ফিচার রয়েছে। দুটি ওশান ব্লু ও কমেট ব্লাক রঙে আসা টেকনো ‘স্পার্ক ৬’ বাংলাদেশের বাজারে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় যুক্ত থাকা, উন্নতমানের ছবি তোলা, বিনোদন বা মোবাইল গেমিংয়ে আগ্রহীদের জন্য শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে ও বিশাল ক্ষমতার ব্যাটারি রয়েছে এমন স্মার্টফোন চান সবাই। বাংলাদেশের বাজারে আসা নতুন স্পার্ক ৬ মোবাইলে রয়েছে হেলিও জি৭০ গেমিং প্রসেসর যা গেমপ্রেমীদের সব চাহিদা পূরণ করবে। —প্রেস বিজ্ঞপ্তি