পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সম্প্র্রতি ‘রয়্যাল লাক্সারি ইমালশন হেলথ শিল্ড’ নামের একটি নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে। ‘রয়্যাল লাক্সারি ইমালশন হেলথ শিল্ড’ বাংলাদেশের প্রথম ইন্টেরিয়র পেইন্ট, যা কোভিড-১৯ প্রতিরোধে কার্যকর এবং একই সঙ্গে তিন বছরের ওয়্যারেন্টিসহ ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। নতুন এই পেইন্টটিতে সিলভার আয়ন টেকনোলজি ছাড়াও থাকছে সেরা ফিনিশ-এর পাঁচ বছরের পারফরম্যান্স ওয়্যারেন্টি। এতে আরো রয়েছে অ্যাডভান্স সারফেস প্রটেক্টর, যা দাগ প্রতিরোধ করতে সক্ষম এবং এটি ফর্মালডিহাইডকে প্রতিরোধ করে বাতাসকে বিশুদ্ধ রাখে। পণ্যটি ভারত সরকার স্বীকৃত ল্যাবরেটরি রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজি এবং টিইউউভি এসইউডি পিএসবি সিঙ্গাপুর হতে স্বীকৃতিপ্রাপ্ত। —প্রেস বিজ্ঞপ্তি