ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের রুস্তম আলীর পুত্র কৃষক শুকুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে। পুলিশ একই গ্রামের জাকির হোসেন নামে এক জনকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার আদালতে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের কৃষক শুকুর আলী শনিবার রাতে গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যায়। শুকুর আলীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঐ রাতে আর তার সন্ধান পায়নি। কিন্তু ঐ রাতেই পাশের জমিতে নিয়ে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে। রবিবার স্থানীয় লোকজন জমিতে শুকুর আলীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে স্বজনরা সেখান থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসে।