আড়াইহাজারে দুই মণ ইলিশ জব্দ, চার জেলে গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

মা-ইলিশ রক্ষায় অভিযান চালাচ্ছে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মত্স্য বিভাগ। সোমবার  মেঘনা নদীতে অভিযানে ২ লাখ মিটার জাল ও দুই মণ ইলিশ জব্দ করা হয়েছে। ইলিশ মাছ ধরার অপরাধে চার জন আটক এবং নগদ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেফতাকৃতরা হলো নজরুল, পারভেজ, আবু হানিফ ও ইলিয়াস।

খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন ও উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদের সহায়তায় ছিল খাগকান্দা পুলিশ ফাঁড়ি। আটক চার জেলে বিশনন্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের।