গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের বিভিন্ন নদ-নদী-খাল-বিল ও জলাশয়ের দখল ও দূষণ রোধ করে ভূ-প্রাকৃতিক জীব বৈচিত্র রক্ষায় সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে জাতীয় নদীরক্ষা কমিটির গাজীপুর জেলা শাখার নিয়মিত মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ, রেভিনিউ ডেপুটি কালেক্টর হাফিজা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন প্রমুখ।