মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার মিরপুরে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেন। রবিবার গভীর রাতে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম গোলাবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে। জানা যায়, ঐ বাজারের কনজুমার প্রোডাক্টের ডিলার ব্যবসায়ী আব্দুল্লাহ-আল-মামুনের এ এ এম এন্টারপ্রাইজে গুদামে বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ব্যবসায়ী শাহিন আলীর আবু বকর টেডার্সে দুইটি গুদামে ছড়িয়ে পড়ে। এতে ঐ ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি গুদামঘরে রক্ষিত নগদ টাকাসহ পাট, ভুট্টা, মুদিখানার কনজুমার প্রোডাক্ট ও আধাপাকা গুদামঘর তিনি পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।