জয়নাল কমিশনার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও বিশিষ্ট ঠিকাদার মো. জয়নাল আবেদীন (প্রকাশ জয়নাল কমিশনার) আর নেই। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রবিবার ঢাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। জয়নাল কমিশনার (৫৩) বেশকিছু দিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই কন্যার জনক। জয়নাল কমিশনারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ।