কক্সবাজারে পেকুয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় পেকুয়ায় নন্দীর পাড়া স্টেশন ও রবিবার (২৫ অক্টোবর) দিনগত রাত ১০ টায় পেকুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজি ড্রাইভার মো. তারেক (৩৭) ও রাজাখালীর ইউনিয়নের পাখি বেগম (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে পেকুয়া নন্দীর পাড়া স্টেশনে সিএনজি ও ডাম্পার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ড্রাইভার তারেক নিহত হয়। এ ঘটনায় অজ্ঞাত আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে, রবিবার রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে সিএনজি গাড়ির ধাক্কায় পাখি বেগম আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথের মধ্যে সে মারা যায়।
পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি পেকুয়া থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান মজুমদার।
ইত্তেফাক/এসআই