ড. আনিসুজ্জামান স্মরণে চট্টগ্রামে শোকসভা আগামীকাল

চট্টগ্রাম অফিস

প্রফেসর অব ইমেরিটাস, ভাষা বিজ্ঞানী, লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের নাগরিক শোকসভা আগামীকাল বুধবার বিকাল ৫টায় নগরীর চেরাগী পাহাড় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান শোকসভা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চসিক প্রাক্তন মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, চসিক প্রাক্তন কাউন্সিলর ও সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম আইন কলেজ প্রাক্তন জিএস ও মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ।