শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্টে তায়েবা (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তারাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সে স্থানীয় আবু কালাম বেপারির মেয়ে ও তাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
তায়েবার মা বিথি বেগম জানান, সোমবার দুপুরে মটরের পানি উঠাতে গিয়ে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তায়েবা। পরে তাকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তায়েবাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে ডামুড্যা থানায় একটি অপমৃত্যুর মামলারুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআর