তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় কয়েকটি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে চীন। গতকাল সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বেইজিং তার জাতীয় স্বার্থ রক্ষা করবে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে তা জানাননি মুখপাত্র। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স এবং রেথিওনসহ আরো কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে চীন জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাইওয়ানের কাছে তিন ধরনের অত্যাধুনিক অস্ত্র বিক্রি করা হচ্ছে যার আর্থিক মূল্য এক দশমিক আট বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ২৫০ কোটি ৯৪ লাখ টাকার বেশি)। —রয়টার্স