করোনায় আক্রান্ত চিকিৎসকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ

বেলজিয়ামের  লিজ শহরে করোনায় আক্রান্ত চিকিৎসরদেরকে দায়িত্ব  চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রাণঘাতী করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিজ শহরের এক চতুর্থাংশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত।  করোনায় আক্রান্ত  হওয়ার পরেও উপসর্গ নেই এমন  কর্মী ও চিকিৎসকদের কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছে শহরটির ১০ টি হাসপাতাল।  

বেলজিয়ান অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল ইউনিয়নের প্রধান  ড. ফিলিপ ডেভোস বিবিসিকে বলেছেন,  স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে হলে তাদের এছাড়া কোনও বিকল্প নেই। ড. ফিলিপ ডেভোস স্বীকার করেছেন, এমন সিদ্ধান্তে রোগীদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

 ইউরোপের অন্যান্য দেশের মতো  বেলজিয়ামেও করোনার সংক্রমণ আবারো বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, দেশটিতে পরীক্ষা করানো মানুষদের মধ্যে প্রতি তিনজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। সম্প্রতি বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী  ফ্র্যাঙ্ক ভ্যান্ডেনব্রুক সতর্ক করে দিয়ে বলেছেন যে দেশটি করোনার সুনামির কাছাকাছি  এবং এটি আর নিয়ন্ত্রণে নেই । 

ইত্তেফাক/এআর