বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার বেদগ্রাম বটতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সুমনা খান (১৯)। তিনি গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের এনামুল খানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, বিজয় দশমী উপলক্ষে সুমন তার বন্ধু পান্থ আইচকে নিয়ে কোটালীপাড়া যায়। গভীর রাতে বেপরোয়া গতিতে তারা মোটরসাইকেলে গোপালগঞ্জ ফিরছিলো। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেদগ্রাম বটতলা ব্রিজের রেলিং সজোরে ধাক্কা লাগে এতে দুজনই আহত হয়।
তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত পান্থ আইচ (২০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ