জনতা ব্যাংকের ৬৩৩ অফিসার নিয়োগে
পরীক্ষার সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জনতা ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদের এমসিকিউ পরীক্ষার নতুন সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে ৩১ অক্টোবর (শনিবার)।
রাজধানীর ঢাকার ১৩ টি কেন্দ্রে ওই দিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। ২০১৬ সাল ভিত্তিক ৬৩৩টি শূন্য পদে আবেদনকারী প্রার্থীরা ১ ঘণ্টা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দেবেন।
ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ ইন এইচআরএম
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com/human-resource এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২০
ভিজুয়ালাইজার/ সিনিয়র ভিজুয়ালাইজার (গ্রাফিক ডিজাইনার)
পোস্টমাস্টার কমুনিকেশন
খালি পদ :০১
চাকরির দায়িত্বসমূহ
দৃশ্যায়নে দুর্দান্ত জ্ঞান। অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এফেক্টস, থ্রিডি মডেলিং, অন্যান্য গ্রাফিক সম্পর্কিত সফ্টওয়্যার সম্পর্কে দুর্দান্ত এবং উন্নত জ্ঞান। রঙ, ফর্ম এবং কম্পোজিশন কার্যকর ব্যবহারসহ ডিজাইন দক্ষতা।
আবেদনের তথ্যবলি, বাড়ি নং ২৮, রোড নং ৭, ব্লক সি, নিকেতন, গুলশান-১, ঢাকা