প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক সংকটাপন্ন এখন। হাসপাতাল সূত্রে খবর, কিডনি ছাড়া কোনও কিছুর তেমন অবনতি হয়নি। কিডনির পরিস্থিতির কারণেই ডায়ালিসিসের কথা ভাবছে মেডিক্যাল বোর্ড। আপাতত তাকে স্থিতিশীল বলা গেলেও এখনও তিনি একই রকম গভীর সংকটে রয়েছেন। ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে কিডনির পরিস্থিতিও খারাপ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মূত্রের পরিমাণও স্বাভাবিক হচ্ছে না। করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিত্সকদের।