খুলনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামে এক মাহিন্দ্রচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকার একই বাড়ির ১১ ও ১০ বছরের দুই শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে বেশ কিছুদিন ধরে মাহিন্দ্রচালক হিরু মিয়া ধর্ষণ করে আসছিল। ধর্ষণের শিকার এক শিশু গত সোমবার রাতে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। এক পর্যায়ে এ ঘটনাটি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী হিরু মিয়াকে গণপিটুনি দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে পুলিশ চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে তাকে গ্রেফতার করে।
আরো পড়ুন : মুন্সীগঞ্জে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ধর্ষণের শিকার মেয়ে দুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ছাড়া হিরু মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন শিশুর পিতা সোমবার রাতেই ধর্ষক হিরু মিয়ার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/ইউবি