ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্স মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে মেঘনা পেটের শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৩০ টাকা এবং ৭ দশমিক ৫২ টাকা লোকসানা হয়েছে মেঘনা কনডেন্স মিল্কের। চলতি বছরের ৩০ জুন মেঘনা পেটের শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ টাকার। আর মেঘনা কনডেন্স মিল্কের ঋণাত্বক সম্পদ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪০ টাকার। উভয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।