বাগেরহাট প্রতিনিধি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানের দাবিতে মঙ্গলবার মোংলায় মানববন্ধন করা হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন ডিবিএমের আয়োজনে মোংলার মিঠেখালি বাজারে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। এ সময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, নাগরিক নেতা নাজমুল হক, ডিবিএমের মাহারুফ বিল্লাহ, কবি সাইফুল্লাহ শেখ, শিক্ষক নেতা ইমরান হোসেন খান, ক্রীড়া সংগঠক পরাগ মনি রাজু, শ্রমিক নেতা আব্দুল করিম প্রমুখ।