শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সব ধর্মের মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, ধর্মীয় অনুষ্ঠান করতে পারে।
সোমবার শিবচরের সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুুনির চৌধুরী। ঐদিন চিফ হুইপ শিবচরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।