ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ আটক দুই ব্যক্তি জেলহাজতে

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার মাদকদ্রব্য আইনের মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া গ্রামে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—ভাণ্ডারিয়া পৌরসভার ছোট কানুয়া গ্রামের আলী হোসেন ও একই গ্রামের মামুন সেপাই। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশ ঐ দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার তাদের মাদকদ্রব্য আইনের মামলায় জেলহাজতে পাঠানো হয়।