গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে সোমবার গভীর রাতে চারটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকানের মালিক সজল খান, আল আমিন শিকদার জানান, মাহিলাড়া বাজারের নলচিড়া রোডে পাশাপাশি চারটি দোকানের পেছন থেকে টিনের চালা কেটে ভেতরে ঢোকে চোরেরা। মায়ের দোয়া টেলিকম থেকে ১৫০টি মোবাইল, নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল, একটি কনফেকশনারি দোকান থেকে ৩৫ হাজার টাকার মালামাল, একটি ভ্যারাইটিজ স্টোর থেকে ২০ হাজার টাকার ও তার (সজল) ইলেকট্রিক দোকান থেকে ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।