কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পাচারের দায়ে মঙ্গলবার দুপুরে জমির মিয়া নামে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ট্রাকযোগে বালু পাচারের সময় আটককৃতকে এ জরিমানা করেন।