চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
চুনারুঘাটের সংরক্ষিত বনাঞ্চল ও চা-বাগানের অভ্যন্তরে পাখি শিকারের দায়ে তিন জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো—মো. আব্দুল কাইয়ূম, মো. আলামিন ও মো. রুকু মিয়া।