নবীনগরে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেনকে (খাজা আলমগীর) চাঁদাবাজির অভিযোগে গণধোলাই দিয়েছে। মুমূর্ষু অবস্থায় খাজা আলমগীরকে কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাতে সে বানিয়াচং মোড়ে দোকানদার বাইজিদ মোল্লার কাছে ২ লাখ, সবুজ মিয়ার কাছে ৫০ হাজার ও কাজী দুলাল মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রহুল আমীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।