ইত্তেফাক রিপোর্ট
গাজীপুরের ড্রিম নিটওয়্যার লিমিটেডের পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সভাপতি আবুল হোসাইন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী সালেহা ইসলাম সান্তনা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ। বক্তারা বলেন, ২১ অক্টোবর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হন ড্রিম নিটওয়্যার লিমিটেডের শ্রমিক। এর নিন্দা জানিয়ে ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।