জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কৃষক লীগের নবনির্বাচিত কমিটি। গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, কৃষক লীগের সহসভাপতি শরীফ আরশাদ আলী, মাহবুব-উল আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য প্রমুখ।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে দেয়া ও মোনাজাত করেন। গত ২০ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত অনুমোদিত কমিটির চিঠি কৃষক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি