থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পালটাপালটি বিক্ষোভ অব্যাহত আছে। গত মধ্য জুলাই থেকে রাজার ক্ষমতা কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল রাজা মহা ভাজিরালংকর্ণের পক্ষে রাজধানী ব্যাংককের লুম্ফিনি পার্কে তার সমর্থকরা সমাবেশ করেন। তারা রাজার দীর্ঘায়ু কামনা করেন এবং তার পক্ষে স্লোগান দেন। এদিকে প্রধানমন্ত্রী গতকালও পার্লামেন্টের অধিবেশনে বিক্ষোভকারীদের পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, ‘আমি সমস্যার কারণে পালিয়ে যেতে পারি না। আমি দায়িত্ব থেকে সরে যেতে পারি না। দেশকে সমস্যার মুখে ফেলে সরে যেতে পারি না আমি’। —রয়টার্স ও আলজাজিরা