যাত্রাবাড়ীতে জেলিযুক্ত সোয়া ২ হাজার কেজি চিংড়ি জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী মত্স্য আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক জেলিযুক্ত ২ হাজার ২৮০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস এবং ১৪ জন ব্যবসায়ীকে প্রায় ৬ লাখ টাকা জরিমানা করেছে র?্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র?্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, র?্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঐ মত্স্য আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক জেলিযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছিল। অভিযানকালে ১৪ জন মত্স্য ব্যবসায়ীকে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।