শুরু হলো ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’

সম্প্রতি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল রিয়েলিটি শো ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’-এর প্রচারণা। ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই’ ২০১০ সাল থেকে যাত্রা শুরু করে। মিষ্টি তৈরিতে পারদর্শীদের উপস্থাপন এবং ব্যতিক্রমধর্মী রান্নার অনুষ্ঠান হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করে। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’ টেলিভিশন রিয়েলিটি শো-এর সংবাদ সম্মেলনটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুল আলম মল্লিক এফ.সি.এ. (ম্যানেজিং ডিরেক্টর, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড) এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ গাউসুল আলম শাওন (ম্যানেজিং ডিরেক্টর, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড)। মজাদার সব মিষ্টি আর মিষ্টি তৈরিতে পারদর্শী মানুষদের একই প্লাটফর্মে নিয়ে আসতে ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬’ রিয়েলিটি শো আয়োজন করা হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে আগ্রহী সকলেই বাছাইপর্বের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত : www.newzealanddairybd.com/dml2019