ফ্যাশন হাউস টুয়েলভ ক্লদিং শীতের পোশাকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণ করতেই এ ছাড়ের আয়োজন করছে টুয়েলভ ক্লদিং। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে সব পোশাক। সমকালীন ফ্যাশনে থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটার। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা। এ ছাড়াও উইন্টার কালেকশনে রয়েছে ব্লেজার, হুডি, ডেনিম জ্যাকেট, সোয়েটার, জগার্স, ডেনিম শার্ট, ওয়েস্ট কোট, জিন্স, ভেস্ট, লেডিস জ্যাকেট, পঞ্চ, ডেনিম প্যান্টসহ নানা ট্রেন্ডি পোশাক। পাশ্চাত্য ফ্যাশনের চলতি ধারার সঙ্গে সমন্বয় রেখে সবার জন্য বর্ণিল পোশাকে সেজেছে টুয়েলভ ক্লদিং। ৫০ শতাংশ ছাড় পাবেন টুয়েলভের সকল শো-রুমে।