মডেল কাস্টিং ফেয়ার

ত্রয়ী গ্রুমিং এবং রঙ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে স্পট মডেল হান্ট প্রতিযোগিতা ‘মডেল কাস্টিং ফেয়ার’। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, যার থেকে দক্ষ জুরি বোর্ড ১০০ জন প্রতিযোগী নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিযোগীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে ৩ দিনব্যাপী এই কাস্টিং মেলায়। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে : www.fb.com/troyeegrooming